বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বাংলাদেশের পোশাকের মূল্য বাড়াতে রাজি বিদেশী ব্র্যান্ডগুলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার

এইচঅ্যান্ডএম, গ্যাপসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড শ্রমিকদের সহায়তার জন্য বাংলাদেশ থেকে কেনা পোশাকের মূল্য বাড়াতে রাজি বলে জানা গেছে৷ এক হাজারের বেশি ব্র্যান্ডকে প্রতিনিধিত্বকারী যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা এমন তথ্য জানিয়েছে৷

কাঙ্ক্ষিত মজুরির দাবিতে অক্টোবরের শেষ থেকে আন্দোলন করে আসছেন বাংলাদেশের তৈরি পোশাকের শ্রমিকেরা৷ মঙ্গলবার সরকার ১২ হাজার টাকা বা ১১৩ ডলার ন্যূনতম মজুরি ঘোষণা করলেও তাতে খুশি নন অনেক শ্রমিক৷ আন্দোলনরত শ্রমিকদের সাথে বিভিন্ন জায়গায় পুলিশের সংঘাতের ঘটনা ঘটেছে৷

তৈরি পোশাক মালিকেরা অভিযোগ করে আসছেন বর্ধিত মজুরির কারণে তাদের লাভ কমে যাবে৷ উৎপাদন খরচ পাঁচ থেকে ছয় শতাংশ বৃদ্ধি পাবে৷

এমন অবস্থায় বিদেশী ক্রেতারা বাংলাদেশের পণ্য বেশি দামে কিনবে কিনা জানতে চেয়ে অ্যামেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) প্রধান নির্বাহী স্টিফেন লামারের কাছে ই-মেইল পাঠায় বার্তা সংস্থা রয়টার্স৷ জবাবে তিনি বলেন, ‘অবশ্যই’৷

লামার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমরা এবং আমাদের সদস্যরা আগেও কয়েকবার বাজারমূল্য থেকে বেশি দামে কিনেছি, এইবারও তার ব্যতিক্রম হবে না৷’

বাংলাদেশে বর্তমানে পাঁচ বছর পরপর তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়৷ তবে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর মজুরি বৃদ্ধির দাবি করে আসছে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা৷ এই বিষয়ে স্টিফেন লামার জানান, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতি বছর ন্যূনতম মজুরি পর্যালোচনা করবেন তারা, যাতে অর্থনীতি পরিবর্তনের সাথে তাদের পরিস্থিতির অবনতি না হয়৷

অবশ্য বাংলাদেশের কারখানার মালিকদের অভিযোগ অন্য দেশের তুলনায় তারা ক্রেতাদের কাছ থেকে পোশাকের কম মূল্য পান৷ বিভিন্ন গবেষণাতেও এমন তথ্য উঠে এসেছে৷

চীনের পরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় পোশাক রফতানিকারক দেশ৷ এই খাতে নিয়োজিত রয়েছে প্রায় ৪০ লাখ শ্রমিক, যাদের বেশিরভাগই নারী৷

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সবশেষ ৫৬ শতাংশ বৃদ্ধির পরও বাংলাদেশের শ্রমিকরা মজুরির দিক থেকে প্রতিযোগী অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে৷ আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র হিসাবে ভিয়েতনামের তৈরি পোশাক শ্রমিকদের গড় মজুরি ২৭৫ ডলার৷ কম্বোডিয়ার শ্রমিকদের মজুরি ২৫০ ডলার৷
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com