রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রাজধানীতে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)।

আজ রবিবার সকালে এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নান্নুকে ৭ নভেম্বর দুপুরে সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকা থেকে, শাহজালাল শিকদারকে ৯ নভেম্বর বিকালে রাজধানীর শ্যামলী এলাকা থেকে এবং আমির হাসানকে ১০ নভেম্বর রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

 

শিহাব করিম বলেন, ‌‘গত ১ নভেম্বর আসামি নান্নু ও শাহজালাল শিকদারসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা মোহাম্মদপুর থানাধীন শ্যামলী রোড এলাকায় পুলিশ বক্সের সামনে প্রধান সড়কে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়।’

‘গত ৮ নভেম্বর আমির হাসান তার সহযোগীরা রাজধানীর ধানমন্ডি জিগাতলা রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।’

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com