বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

‘একতরফা তফসিল জনগণ জীবন দিয়ে রুখে দেবে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকার কেয়ারটেকার সরকারের গণদাবি পাশ কাটিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু রাজপথের সংগ্রামী জনতা তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেবে না বরং গণবিরোধী তফসিল জনগণের ওপর চাপিয়ে দেয়া হলে তা জনগণ জীবন দিয়ে হলেও রুখে দেবে। তিনি সরকারকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে অবিলম্বে পদত্যাগ ও কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় তাদের পালানোর পথ থাকবে না।

তিনি আজ বুধবার রাজধানীতে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত পঞ্চম দফার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী পথ সভায় এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ নম্বর ছাপাখানা মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসার ক্যম্পের সামনে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রকীব, জসিম উদ্দীন, আল আমিন ও বিপ্লব, ছাত্রনেতা তানভির, ফাহাদ ও মেহেদী সহ জামায়াত-শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফুজুর রহমান বলেন, সরকারের মন্ত্রীরা দেশকে জান্নাতের সাথে তুলনা করলেও মূলত দেশকে প্রকারান্তরে জাহান্নামে পরিণত করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিও এমন মন্তব্য করে দেশের বাস্তবচিত্র দেশ ও জাতির সামনে উপস্থাপন করেছেন। দেশ চলছে মাফিয়াতান্ত্রিক কায়দায়। সরকারের নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই রাষ্ট্রযন্ত্রের সকল কিছুকেই দলীয়করণ করে ফেলেছে। জনগণের শেষ ভরসাস্থল বিচারবিভাগকে আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। রাজপথে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও সরকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করছে। সরকার জনতার আন্দোলন নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের জন্য জনপ্রশাসন ও পুলিশসহ দলীয় শক্তিকে লেলিয়ে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। কিন্তু এসব করে বাকশালী সরকারের শেষ রক্ষা হবে না। তিনি সরকারকে গণবিরোধীতা পরিহার করে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরে আসার আহবান জানান। অন্যথায় তাদের জন্য নির্মম পরিণতি অপেক্ষা করছে।

তিনি বলেন, সরকার দেশ ও জাতিস্বত্তা বিধ্বংসী মরণ খেলায় মেতে উঠেছে। তাদের অতিমাত্রায় ক্ষমতালিপ্সা দেশকে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন করে ফেলেছে। বন্ধুপ্রতীম রাষ্ট্র, উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থাগুলো দেশে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিলেও চৌর্যবৃত্তির মানসিকতায় তারা সেসব কথায় কর্ণপাত করছে না। ফলে দেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞাসহ নানা ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। আর জনগণের কন্ঠরোধ করার জন্যই সম্পূর্ণ অন্যায়ভাবে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি সরকারকে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান। অন্যথায় জনগণ ঘরে বসে তামাশা দেখবে না।

কাফরুল এলাকায় জামায়াতের অবরোধ
৫ম দফা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচীর ১ম দিনে কাফরুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা। আজ সকালে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা: ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুল, জোন টিমের সদস্য আলাউদ্দিন মোল্লা, শ্রমিক নেতা মিজানুর রহমান, মহানগর উত্তরের শুরা সদস্য আব্দুল মতিন খান, আবু তৈয়ব,আহসান হাবীব ও আতিক হাসান প্রমূখ।

আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে জামায়াতের অবরোধ
ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব অঞ্চলের উদ্যোগে আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম আলম, আব্দুল্লাহ সাদিক, এম রহমান ও আবু মুসআব এবং ছাত্রনেতা জুলকারনাইন প্রমুখ।

রাজধানীর উত্তরায় অবরোধ পালিত
দেশব্যাপী ৫ম দফা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচীর ১ম দিনে কর্মসূচী পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চল। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. আবু ফারহান। উপস্থিত ছিলেন উত্তরা ও তুরাগের আমির, নায়েবে আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com