বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি-জামায়াতের পঞ্চম দফার অবরোধ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১০৬ বার

বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টা থেকে শুরু এ অবরোধ শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত চলবে।

পঞ্চম দফার অবরোধ বুধবার ভোর থেকে শুরু হলে রাতেই রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । শাহাবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে পথচারী জানালেও শাহবাগ জাতীয় জাদুঘর-সংলগ্ন ফুটওভারব্রিজের নিচ থেকে লাল স্কচটেপ মোড়ানো অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ নভেম্বর চতুর্থ দফা অবরোধ কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com