শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তফসিল ঘোষণা : চট্টগ্রামে বিজিবির টহল জোরদার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় চট্টগ্রামে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) থেকে বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া মোড়ে মোড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি গাড়ি নিয়ে চট্টগ্রামে টহল দিচ্ছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে আরো আট প্লাটুন বিজিবি।

এদিকে বুধবার (১৫ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে ১৮১ প্লাটুন বিজিবি।

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com