বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নির্বাচন নিয়ে সংলাপের আর সুযোগ নেই : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে সংলাপের আর সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে পিটার হাস সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করতে আসেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন সে সময় এখন আর নেই। কারণ, দেশের সব রাজনৈতিক দলের সাথে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর এশিয়া ডোনাল্ড লু একটি চিঠি লিখেছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সেই চিঠি নিয়ে এসেছেন আমার কাছে। শুনেছি, এমন দুটি চিঠি আরো দুটি দলের কাছে দেয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টিকে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সাথে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সাথে টেনে আনছি না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

এদিকে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।

পিটার হাস আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com