শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জে মহাসড়কে আইল্যান্ডের সাথে বাসের ধাক্কা নিহত ২ আহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১১০ বার

ঢাকা-মাওয়ার এক্সপ্রেসওয়ের (বঙ্গবন্ধু সড়কের) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আইল্যান্ডের সাথে ধাক্কা দিলে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগলে ওই বাসে থাকা সাত আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন বরিশালের নাজিরপুর উপজেলার পুরুবি রায় (২৬), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার জাহিদ হাসান (২৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দ্বীপ হাওলাদার (২৪), পিরোজপুর জেলার একরাম (৩৩) ও রাখি (২৩)। বাকীদের নাম জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) কাঞ্চন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দু’জন নিহত এবং সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বাসটিতে ১৫ থেকে ২০ জন যাত্রা ছিল। দুর্ঘটনার পর বাসটি রাস্তায় পরে থাকায় সার্ভিস লেন দিয়ে পরিবহন যাতায়াত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com