রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে হাসপাতালে হামলা, বন্দুকধারীসহ নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ারে একটি মানসিক হাসপাতালে শুক্রবার বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হন।

কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে ।

খবর এএফপি’র।

রাজ্য পুলিশের কর্নেল মার্ক হল বলেন, সন্দেহভাজন ব্যক্তি কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে একজনকে গুলি করে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এক সৈন্যের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি মারা যান।’

তিনি আরো বলেন, হামলা হাসপাতালের লবিতে সীমাবদ্ধ ছিল।

মার্ক হল বন্দুকধারী বা নিহতের পরিচয় জানাতে পারেননি।

তিনি বলেন, ‘সেখানে জনসাধারণ, হাসপাতালের রোগী বা স্টাফদের কোনো হুমকি নেই।’

রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ১৮৫টি বেড রয়েছে।
হাসপাতালটিতে জটিল মানসিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রে প্রায়ই এমন বন্দুক হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com