বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইউনেস্কোর তিন কমিটিতে নির্বাচিত বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার

জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) তিনটি গুরুত্বপুর্ণ কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এই কমিটিগুলো হলো ইউনেস্কোর নির্বাহী বোর্ড (২০২৩ থেকে ২০২৭ মেয়াদ), ইন্টারন্যাশনাল কো- অডিনেটিং কাউন্সিল ফর দ্যা ম্যান অ্যন্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভামেন্টাল বায়োএথিক্স কমিটি। 2 প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দফতরের জনসংযোগ শাখা এবং ফ্রান্সের (বাংলাদেশ) দুতাবাস থেকে এ তথ্য জানা যায়।

ইউনেস্কো সদর দফতর জনসংযোগ শাখার তথ্য মতে, গত ১৫ নভেম্বর প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়।

এই ফলাফল ঘোষণার পর ইউনেস্কো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১৬ নভেম্বর ইন্টারন্যাশনাল কো- অডিনেটিং কাউন্সিল ফর দ্যা ম্যান অ্যন্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভামেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচিত হয় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেস্কোতে মানুষ ও জীবজগতের সংরক্ষণ এবং জৈবনীতি নিয়ে নেতৃত্ব প্রদানের সুযোগ লাভ করল।

ইন্টারন্যাশনাল কো- অডিনেটিং কাউন্সিল ফর দ্যা ম্যান অ্যন্ড বায়োস্ফিয়ার কমিটির নির্বাচনে বাংলাদেশ ১৪০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে।

আর ইন্টারগভামেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচন হবার কথা থাকলেও পরবর্তীতে ইরান সরে দাঁড়ায়। এবার বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাধারণ সভায় যোগ দেন।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার মো: তালহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি ইউনেস্কোর ৪২তম সাধারণ সভায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য গৌরবের। নির্বাহী বোর্ড ছাড়াও এবার দু’টি নতুন কমিটিতে বাংলাদেশ নিবার্চিত হয়েছে।

তিনি আরো বলেন, এর মাধ্যমে বাংলাদেশ প্রথম বারের মতো পরিবেশ ও বিজ্ঞান ক্ষেত্রে কাজের সুযোগ পাবে এবং বিশ্বদরবারে নিজের অবস্থান সুসংহত করবে।

শিক্ষামন্ত্রী গত ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সাধারণ সভার বিভিন্ন অধিবেশনে অংশ নিয়েছেন।

১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসঙ্ঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্যারিসে এর সদর দফতর অবস্থিত।

উল্লেখ্য, এবার ইউনেস্কোর সাধারণ সভার অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ইউনেস্কোর এই সাধারণ সভা গত ৭ নভেম্বর থেকে শুরু হয়, শেষ হবে ২২ নভেম্বর।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com