শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাজধানীতে ৫০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার

রাজধানীর গুলিস্তান ও আগারগাঁও তালতলা এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় ৫০ মিনিটের ব্যবধানে এই দুই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান প্রথম আলোকে বলেন, আগারগাঁওয়ের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে ৬টা ৫০ মিনিটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে এক কিশোরকে আটক করা হয়েছে। বাসের কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান এসআই হাসানুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সব মিলিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১২৬টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয়েছে ৮৪টি যানবাহনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com