বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

মনোনয়ন কারা পাবেন, জানালেন বাহাউদ্দিন নাছিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী, দুঃসময়ে, দুর্দিনে যারা বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করেছে তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

আজ রবিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, গতকাল শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে দলীয় ফরম বিতরণ করা হচ্ছে, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ক্রাইটেরিয়া লক্ষ্য রেখে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে কোথাও যদি অনিয়ম আমরা লক্ষ্য করি তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে। গতকাল আমাদের যে পরিমাণ সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বা আমরা যা বিতরণ করেছি। আগামী ২১ তারিখ পর্যন্ত এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আছে, মনোনয়ন ফরম কিনছে, এটাই স্বাভাবিক। যারা ঢাকায় থাকে তারা এমপি হবে, তারাই নেতা হবে– এমন কোনো কথা নেই। তৃণমূলে মানুষের সাপোর্টের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, উৎসবের সঙ্গে বাদ্যযন্ত্র, গান গেয়ে আমাদের দলের মনোনয়ন ফরম কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ একটা মিলনমেলায় পরিণত হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি গণমাধ্যমকে জানান, সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিপ্লব বড়ুয়া জানান, প্রথম দিনে সশরীরে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com