শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সশরীরে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬১ বার

সশরীরে এসে নিজ হাতে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। ফলে রাজনীতিতে নাম লেখাতে বিশ্বসেরা এই অলরাউন্ডার এগিয়ে গেলেন আরো একধাপ।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে পা রাখতে চান সাকিব। সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনটি আসনের মনোনয় কেনেন তিনি। এর মাঝে রয়েছে মাগুরা ১, ২ ও ঢাকা-১০ আসন।

মনোনয়ন কেনার সময় সাকিব উপস্থিত না থাকলেও আজ মঙ্গলবার তা জমা দেয়ার জন্য আওয়ামী লীগের কার্যালয়ে আসেন সাকিব। এই উদ্দেশ্যেই আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

এর আগে ভারত বিশ্বকাপ শেষ না করেই দেশে ফেরেন সাকিব। চোটের কারণে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি তার। ভারত থেকে দেশে ফিরলেও অনেকটা চোখ এড়িয়ে উড়াল দেন আমেরিকায়, স্ত্রী-সন্তানদের কাছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com