শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

শীতে মুলা কেন খাবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার

শীত মানেই বাজারে শাকসবজির সমারোহ। শীতের সবজির মধ্যে অন্যতম মুলা। তরকারি তো বটেই, অনেকে সালাদ হিসেবেও মুলা খান।

মুলা শুধু স্বাদেই পরিবর্তন আনে না,শরীরের বিভিন্ন সমস্যাতেও অত্যন্ত উপকারী । শীতে নিয়মিত এই সবজি খেলে যেসব উপকারিতা পাওয়া যায় তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে। যেমন-

১. মুলায় ক্যালোরি প্রায় নেই বললেই চলে। তাই যারা ওজন ঝরানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এই সবজি অত্যন্ত উপকারী। এই সবজি রোজ খাদ্যতালিকায় রাখলে পুষ্টিতো পাবেনই, সেই সঙ্গে ওজন বাড়ার কোনও সম্ভাবনা থাকবে না।

২. মুলায় অনেক উপকারী পুষ্টি উপাদান যেমন পটাশিয়াম, ফোলেট, ভিটামিন সি এবং ফাইবার রয়েছে। যেহেতু এতে প্রচুর ফাইবার রয়েছে তাই পেটের সমস্যা মেটাতে এর কোনও তুলনা হয় না। কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে এই সবজি।

৩. মুলায় এতে প্রচুর জলীয় উপাদান রয়েছে । এ কারণে শরীর হাইড্রেটেড রাখতে মুলার তুলনা নেই। এতে পটাশিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. মুলায় অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে। এতে থাকা ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com