বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বর্তমান এমপিরা স্বতন্ত্র হতে চাইলে যা করতে বললেন ইসি রাশেদা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১০ বার

বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘দলীয় প্রতীকে নির্বাচিত এমপি যারা এবার দলীয় মনোনয়ন পাননি, তারা স্বতন্ত্র হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে মনোনয়ন বৈধ হবে না। এটাই নিয়ম।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে। নির্বাচনের একটা মার্জিনাল টাইম আছে। সেই মার্জিনের ভেতরের আসতে হবে। তাহলে আইন-কানুনের মধ্যে থেকেই নির্বাচনের সিডিউল পুনর্বিবেচনা করা হবে। তবে কে নির্বাচনে আসলো আর কে আসলো না এটি কমিশন ভাবছে না। এটি যার যার দলের সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের নিয়েও বসা হবে। কারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব তাদেরই। এটি কমিশনের কাজ নয়। ভোটাররা যাতে বিনা বাধায় ভোট কেন্দ্রে যাতায়াত করতে পারেন সে বিষয়ে সবরকমেরই ব্যবস্থা নেবে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। আমরা মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সেই নির্দেশনাই দিয়েছি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোনো নাগরিক নাশকতার অপচেষ্টা করলেই কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, ‘যুগে যুগে বিদেশি পর্যবেক্ষকরা এসেছেন। এবারো নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা থাকবেন। সাংবাদিকরাও থাকবেন। এতে স্বচ্ছতা আরও বাড়বে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com