শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাহির মনোনয়নপত্র বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দাখিল করা ভোটারদের জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।আজ রবিবার সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রাজশাহী জেলা প্রশাসক জেলা শামীম আহমেদ বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারদের নামের যে তালিকা ও স্বাক্ষর জমা দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই-বাছাই করা হয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির ভোটার যাচাই-বাছাইকালে সাতজনের তথ্য সঠিক পাওয়া গেলেও বাকি তিনজনের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোটার। এ ছাড়া বাকি দুজনের তথ্য পাওয়া যায়নি। তাই তার স্বতন্ত্র প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

উল্লেখ্য, মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর তার নানার বাড়ি পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায়। তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি মাহি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন তোলেন‌।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com