শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মাত্র ২ বছর বয়সেই উচ্চ বুদ্ধিমত্তার মেনসা ক্লাবে ইসলা

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার

দুই বছর বয়সে শিশুরা সাধারণত মিষ্টি কথা আর ছোটাছুটিতে বড়দের আদর কেড়ে নেয়। কিন্তু এই বয়সেই ইসলা ম্যাকনাব এক অনন্য স্বীকৃতি অর্জন করে ফেলল। যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে বসবাস করা এই মেয়েটি সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে উচ্চ বুদ্ধিমত্তার মানুষদের মেনসা সোসাইটিতে ঠাঁই করে নিয়েছে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ২ শতাংশ মানুষের ক্লাব বলা হয় এই সোসাইটিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের সাফল্যের কথা জানান ইসলার বাবা-মা।

এ বিষয়ে রোববার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলা ম্যাকনাবের বাবা জ্যাসন এবং মা আমান্ডা ম্যাকনাব সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটকে জানান—তাঁদের মেয়ের বুদ্ধিমত্তাকে একবার মূল্যায়ন করে দেখা উচিত। দ্বিতীয় জন্মবার্ষিকীতে ফুফুর কাছ থেকে ইসলা একটি ডিজিটাল স্লেট উপহার পাওয়ার পর এমন চিন্তা করতে বাধ্য হয়েছেন তাঁরা।

জ্যাসন জানান, তিনি স্লেটের ওপর লিখেছিলেন ‘রেড’। আর ইসলা তা অবলীলায় পড়ে ফেলল! শুধু তাই নয়, দেখা গেল—যে কোনো শব্দই বানান করে পড়ে ফেলতে পারছে সে। বিষয়টি অস্বাভাবিক। কারণ শিশুরা সাধারণত যে বয়সে বানান করে কোনো শব্দ উচ্চারণ করতে পারে তার থেকে ইসলার বয়স অন্তত ৩ থেকে ৪ বছর কম।

ব্লু, ইয়েলো, ক্যাট, ডগ—যে শব্দই লেখা হোক না কেন, ইসলা তা বানান করে পড়তে পারছে দেখে হতভম্ব হয়ে যান তার বাবা-মা। একপর্যায়ে ইসলাকে নিয়ে এক শিশু মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান তাঁরা।

ইসলার সঙ্গে দেখা হওয়ার পর এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ওই বিশেষজ্ঞ দাবি করেন, এত অল্প বয়সে সে যেসব পরীক্ষায় উতরে গেছে—তার চেয়ে বড়রাও সেগুলোতে আটকে যায়। ইসলাকে তিনি ‘সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদপুষ্ট’ হিসেবে আখ্যা দেন।

পরবর্তীতে স্ট্যানফোর্ড-বিনেট আইকিউ পরীক্ষায় অংশ নেয় ইসলা। সেই পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে নিজের উচ্চ বুদ্ধিমত্তার চূড়ান্ত প্রমাণ রাখে সে। এরই ধারাবাহিকতায় মেনসা সোসাইটিতে মেনসার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই সোসাইটিতে বর্তমানে পৃথিবীর উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন ১ লাখ ৪০ হাজার মানুষের নাম তালিকাভুক্ত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com