বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি-জামায়াতের ১০ম দফা অবরোধ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১০ম দফা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ। ৪৮ ঘণ্টার অবরোধ আজ বুধবার ভোরে শুরু হয়েছে। তা শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত চলবে।

১০ম ধাপের বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শুরুর আগের রাতেই রাজধানীসহ সারাদেশে মিছিল করেছে নেতাকর্মী ও সমর্থকরা।

সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে মশাল মিছিল করে নেতাকর্মীরা। এছাড়া অবরোধের সমর্থনে কুমিল্লা উত্তর জেলা যুবদল, বনানী (ঢাকা-উত্তরা ) মহাসড়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশব্যাপী মশাল মিছিল হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, ২৪ ঘণ্টায় সারাদেশে দলটির ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৮৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৫টি এবং ১৩৯৫ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত) আসামি করা হয়েছে।

অবরোধ সফল করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে আগামীকাল সকাল ৬টা থেকে, চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। এই অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় থাকবেন। সব জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়েছে। আমরা জনগণের সমর্থনে বিশ্বাস করি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে জনগণ।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় চার দিনের হরতাল এবং ৯ম দফায় ১৭ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com