বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বিচারকদের সতর্ক করে আপত্তিকর বক্তব্য ভিপি নুরের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার

আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে তিনি বলেন, ‘চট্টগ্রামে আদালতে অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের জুতা নিক্ষেপ শুরু হয়েছে। সাগর-রুনির মামলার প্রতিবেদন ১০০ বার পেছায়, রিজার্ভ চুরির প্রতিবেদন পেছায় আর রাতে আদালত বসিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে।’

বিচারকদের সতর্ক করে নুর বলেন, এভাবে অবিচার চলতে থাকলে জনগণ রাস্তা-ঘাটে, বাসা-বাড়িতেও জুতা মারতে দ্বিধাবোধ করবে না। এই জুতা অবিচারের বিরুদ্ধে।

সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোবারক হোসেন যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নেওয়াজ খান বাপ্পি, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, উত্তরের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com