শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সময় তিনজন আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ বার
নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে সৈয়দপুর শহরের তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের আটক করে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আটক তিন পরীক্ষার্থী তাঁদের কানে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রংপুর ডিবির সদস্যরা ওই শিক্ষার্থীদের শনাক্ত করে আটক করেন।

আটককৃতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার আপন চন্দ্রের ছেলে তমাল চন্দ্র (২৫), একই উপজেলার পঞ্চপুকুর এলাকার হামিদুল ইসলামের মেয়ে রাফিয়া আকতার (২৩) এবং ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী গ্রামের মুসা মিয়ার ছেলে ওমর ফারুক (২৭)। তাদের মধ্যে তমাল চন্দ্রকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, রাফিয়া আক্তারকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ওমর ফারুককে কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের ঘটনায় তিনটি কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থী আটক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com