শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাতে প্রবল কুয়াশা পড়তে পারে, অব্যাহত থাকতে পারে ৩ দিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার

আজ শনিবার সন্ধ্যার পর থেকে দেশের বেশিভাগ জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই কুয়াশা কমপক্ষে তিন দিন অব্যাহত থাকতে পারে।

আজ পূর্বাভাস জানিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ শনিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেইসাথে ঘন কুয়াশা আজ ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ রাতে দৃষ্টিসীমা ১০০ থেকে ৩০০ মিটার পর্যন্ত নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে বৃষ্টি শেষ হয়ে গেলেও ঘূর্ণিঝড়ের কারণে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প ছড়িয়ে পড়েছে এবং বৃষ্টির কারণে ভূপৃষ্ঠে মাটির আর্দ্রতা বৃদ্ধি ও ভারতের হিমালয় পর্বতের পাদদেশ থেকে আগত শীতল বাতাসের কারণে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশিভাগ জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে দিয়েছিল যা অনেক জেলায় আজ দুপুর পর্যন্ত অব্যাহত ছিল।

চলমান এই কুয়াশা কমপক্ষে তিন দিন অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে পলাশ জানিয়েছেন, আগামীকাল রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আগামীকাল সকালে ঢাকা শহরেও কুয়াশা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com