শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

লন্ডন প্রবাসী হাজী ইকবাল হোসেনের সাথে নিউইয়র্ক প্রবাসী মৌলভীবাজারবাসীদের মতবিনিময়

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার

লন্ডন প্রবাসী, বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও সমাজসেবী হাজী ইকবাল হোসেনের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষ্যে প্রবাসী মৌলভীবাজারবাসীরা মতবিনিময় সভা করেছেন। এ উপলক্ষ্যে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ গত ৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে। এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।অনুষ্ঠানে টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রফিক উদ্দিন চৌধুরী রানা, আবু সুফিয়ান, সৈয়দ জুবায়ের আলী, মিয়া মোহাম্মদ আফজাল, শাহীন কামালী, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, আসাদুল গণি আসাদ, মইনুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হাজী ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com