শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

এবার রাজের নায়িকা ইধিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার

‘প্রিয়তমা’র মধ্যদিয়ে বাংলাদেশের সিনেমায় পা রাখেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এতে তার বিপরীতে ছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমাটি বিশ্বব্যাপী বেশ প্রংসিত হয়। এর পরই কথা রটে, বাংলাদেশের নতুন আরও একটি সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার এই অভিনেত্রী।

সে সময় ইধিকা পালও জানান, তার কাছে চিত্রনাট্য এসেছে। যতক্ষণ না তিনি গল্পটা পড়ছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। অবশেষে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।

‘কবি’ সিনেমায় জুটি বাঁধছেন রাজ-ইধিকা। এটি নির্মাণ করবেন হাসিবুর রেজা কল্লোল। এর শুটিং হবে বাংলাদেশ ও কলকাতায়।

ইধিকা পাল বলেন, ‘নতুন টিমের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা হবে। কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। মন দিয়ে করার চেষ্টা করব। আগে মানুষ আমায় যে ভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে- এটাই আশা করছি।’

রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এই সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা শহর। এতে রাজ-ইধিকা ছাড়াও দেখা যাবে মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখার্জিসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com