শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে অদূরে লাইন কেটে ফেলায় সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচজন। এর ফলে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ডি এ ডি আরিফিন সিদ্দিক জানান, গাজীপুরের ভাওয়াল রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগী লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। নিহতের নাম মো: আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com