বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে আজ রবিবার কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু করবে দলটি। এরই মধ্যে বেশ কিছু নেতাকর্মী দলের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

এদিকে, র‍্যালিকে কেন্দ্র করে সকালে নয়াপল্টনে একটি পিকআপভ্যানে ২০টি মাইক আনা হয়েছে। সেগুলো লাগানো শুরু হয়েছে।

তবে কার্যালয়ের মূল ফটকে এখনও তালা ঝুলছে।

উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

উল্লেখ্য, পুলিশের পক্ষ হতে বিএনপিকে বিজয় র‍্যালি করার একটা অনুমতি দেওয়া হয়েছে। যদিও অফিসিয়ালি কিছু বলা হয়নি। বিএনপি শান্তিপূর্ণভাবে বিজয় দিবসের র‍্যালি করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com