শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আগুন লাগানো অবস্থায় স্টেশনে পৌঁছাল ট্রেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে।

গতকাল শুক্রবার মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। জয়পুরহাট স্টেশনে গিয়ে আগুন জ্বলতে থাকে। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, উত্তরা এক্সপ্রেসের ট্রেনটি রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি আক্কেলপুর স্টেশনের পর জামালগঞ্জ স্টেশনে দাঁড়ায়। সেখান থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে আগুনের ঘটনা ঘটে।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে আসে। আগুনে দু-একটি সিট পুড়ে গেছে। পরে রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com