বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

জি এম কাদেরকে হত্যার হুমকি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণ নাশ করা হবে বলে জানানো হয়েছে।

মোবাইল ফোনে ওই হুমকি পাওয়ার পর জি এম কাদেরের পক্ষে বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জি এম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জি এম কাদেরের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে চেয়ারম্যানকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। উক্ত ব্যক্তি কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয় স্বজনদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

আর এই অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ‘জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে’ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জি এম কাদেরের পক্ষে জিডি করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান।

সাধারণ ডায়েরিতে হুমকিদাতার একটি মোবাইল ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। মোবাইল নম্বরটি পর্তুগালের।

জি এম কাদেরের নেতৃত্বে আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে রংপুর-৩ ও ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি এম কাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com