শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দুই গাড়ির সংঘর্ষে পর প্রেসিডেন্ট বাইডেন অক্ষত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার
ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মোটরকেড এসইউভি গাড়ির সঙ্গে একটি সিলভার সেডান গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেডান গাড়িটি মোটরকেড এসইউভি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনার পর বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন সুস্থ আছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রবিবার রাতে ডাউনটাউন উইলমিংটনে এই ঘটনা ঘটে।
বাইডেন তাঁর কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে রাতের খাবার শেষে ডাউনটাউন উইলমিংটনের পুনঃনির্বাচন প্রচারের সদর দপ্তর থেকে বের হয়ে আসেন। এই সময় একজন প্রতিবেক তাঁকে কিছু প্রশ্ন করছিলেন। বাইডেন উত্তর দিতে শুরু করলে, ডেলাওয়্যার লাইসেন্স প্লেটসহ একটি সিলভার সেডান বিকট শব্দে মোটরকেড এসইউভি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে সিলভার সেডানের বাম্পার ক্ষতিগ্রস্থ হয়।

দুর্ঘটনার পর ইউএস সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তাদের গাড়িতে নিয়ে যায়।এজেন্টরা দ্রুত বন্দুক নিয়ে সেডানটিকে ঘিরে ফেলে এবং চালককে আটক করে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র স্পেশাল এজেন্ট স্টিভ কোপেক বলেছেন, যে গাড়িটি আঘাত করেছিল সেটি বাইডেনের মোটরকেড চলার রাস্তাটি সুরক্ষিত করছিল।

তিনি আরো বলেন,  ‘এই ঘটনার সঙ্গে কোনো প্রতিরক্ষামূলক স্বার্থ জড়িত ছিল না এবং প্রেসিডেন্টের গাড়ির বহর কোনো সমস্যা ছাড়াই পরে বেরিয়ে যায়।’সূত্র: এনবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com