শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কলোরাডোর সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই রায় দিয়েছে। তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচনে অযোগ্য ঘোষিত হলেন। সাংবিধানিক বিদ্রোহের ধারার উল্লেখ করে আদালত ৪-৩ ভোটে ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে অযোগ্য ঘোষণা করা হলো।

গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর তিনি তার সমর্থকদের দিয়ে মার্কিন কংগ্রেসে হামলা চালানোর উস্কানির জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেছে আদালত।

আদালতের রায়ে বলা হয়, ‘আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই অভিমত ব্যক্ত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় ধারার আলোকে প্রেসিডেন্টের পদ গ্রহণ করতে অযোগ্য।’

রায়ে বলা হয়, তিনি অযোগ্য হওয়ায় কলোরাডো সেক্রেটারি অব স্টেটের ইলেকশন কোডের আওতায় তাকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ব্যালটে প্রার্থী হিসেবে তাকে তালিকাভুক্ত করা হবে ভুল।

তবে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেয়ার পর ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য বেশ কয়েকটি মামলা হয়েছে। কিন্তু কোনোটিই কাজ হচ্ছিল না। অবশেষে কলোরাডো আদালত তাকে অযোগ্য ঘোষণা করল।

উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে এখন পর্যন্ত প্রায় সকল জনমত জরিপে দেখা যায় যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডোর রয়েছে ১০ ভোট। এই ভোট ছাড়াই ট্রাম্পের পক্ষে আবার জয়ী হওয়া সম্ভব। তবে একটি রাজ্যে তাকে অযোগ্য ঘোষণা করার বিরূপ প্রভাব পুরো যুক্তরাষ্ট্রে পড়তে পারে।

সূত্র : বিবিসি, সিএনএন এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com