বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কামরাঙ্গীরচরে ৩ কিশোর দগ্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার

রাজধানীর কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকায় একটি বাসার ছাদে তিন কিশোর ফানুসে আগুন ধরাতে গিয়ে দগ্ধ হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসার ছাদে এ ঘটনা ঘটে। দগ্ধ কিশোরদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলো- যমজ ভাই রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুসে আগুন দেওয়ার সময় আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই আগুনে দগ্ধ হয়।  দ্রুত তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। আমার ছেলের শরীর পুড়ে গেছে।  বাকি দুইজনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে জরুরি বিভাগের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের শরীরে বেশি অংশ পুড়ে গেছে ও দুজনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com