বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান ড. ইউনূসের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬৫ বার

শ্রম আদালতের রায় নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবারের রায়ের পর এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমি আমার সাধ্যমতো বাংলাদেশের জনগণের সেবা করে যাব ও সামাজিক ব্যবসার আন্দোলনে কাজ করে যাব। আমার আইনজীবীরা আদালতে দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছেন, আমার বিরুদ্ধে এই রায় সব আইনি নজির ও যুক্তির পরিপন্থি।”

একই সাথে দেশের সবাইকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানাই ।“

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com