বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জনগণকে রিফিউজি বানিয়েছে সরকার : রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ বার

দেশ ও জাতির স্বার্থে আগামী ৭ জানুয়ারি ভোট বর্জন করার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুধুমাত্র বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য গত ১৫ বছর ধরে অব্যাহতভাবে সংবিধান লঙ্ঘন করে চলেছে সরকার। সংবিধানকে দুমড়ে মুচড়ে কাগজের নৌকা বানিয়েছে তারা। গত তিনটি নির্বাচনে দেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। তাদের ভোট ডাকাতি করা হয়েছে। এভাবে ভোটাধিকার হরণ করে দেশের জনগণকে রিফিউজিতে পরিণত করেছে। অতএব ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করুন।

নির্বাচন বর্জনে ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহবান জানান তিনি।

রিজভী বলেন, জোর-জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না। ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকল পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহবান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, দক্ষিণখান বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, দক্ষিণখান শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দফতর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুনতাসির, ডা. রাহাত, ডা. দিয়া, আশরাফুল আসাদসহ নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com