বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১১ বার

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর থানার পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকায় একটি হাসকিং মিলে ধান সিদ্ধ চলছিল। এ সময় অতিরিক্ত তাপে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় বয়লারটি মিলের রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে সেখানে বসে থাকা দীপ্তি দাস, পলক ও পূজা বয়লারের আঘাতে ঘটনাস্থালে নিহত হন।

রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, এই ঘটনা আসলেই কষ্টদায়ক। ইউনিয়ন পরিষদ ও প্রশাসনসহ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com