বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

খেলা শেষ, ফাইনাল হয়ে গেছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৫৫ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপি একটা ভুয়া দল। তাদের আন্দোলন ভুয়া, কর্মসূচি ভুয়া, একদফা ভুয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, বক্তৃতা করব না। নির্বাচনের খেলা শেষ। এখন খেলা রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে।

তিনি বলেন, খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে, ৭ জানুয়ারি। কী হলো? বিএনপি একটা ভুয়া দল। এদের আন্দোলন, কর্মসূচি ভুয়া। ওদের ২৮ দফা ভুয়া। ১ দফা ভুয়া।

ওবায়দুল কাদের আরও বলেন, বাইডেনের উপদেষ্টা ভুয়া। ওদের নেতা তারেক ভুয়া। বিএনপি একটা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া, তাদের বর্তমান ভুয়া। তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। শুধু অন্ধকার।

গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা। সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com