বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ভেঙ্গে ঢুকলেন নেতাকর্মীরা

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার

তালা ভেঙ্গে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার পর দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্ব তালা ভাঙ্গে নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দুই মাস ১৩ দিন বন্ধ ছিল। দ্বাদশ নির্বাচনের তফসিল থেকে শুরু করে ভোট শেষ হলেও কার্যালয়টি বন্ধ ছিল।

গতকাল বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বিষয়ে আজ বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করবে দলটি। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সঙ্ঘাত হয় বিএনপির নেতাকর্মীদের। এর ঘণ্টা দুয়েকের মধ্যে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চললেও মঞ্চ থেকে হরতাল ঘোষণা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন রাতেও বিএনপি কার্যালয়ে একাধিক নেতাকর্মী ও নিরাপত্তা কর্মী ছিল। তবে ২৯ অক্টোরর ভোর থেকেই বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলতে দেখা যায়। সকাল থেকে কার্যালয়ের সামনের অংশে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। দুই দিন ধরে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। দুই দিন পর দেয়া হয় কাটাতারের বেড়া। তফসিল ঘোষণার পরদিন তাও সরিয়ে নেয়া হয়।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা লাগানোর বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, নয়াপল্টনে ২৮ অক্টোবরের সঙ্ঘোতের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি অফিসের সামনে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ তাদের অফিসে তালা দেয়নি। বিএনপিই তাদের অফিসে তালা ঝুলিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com