শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইয়েমেনে হামলা চলবে: বাইডেন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার

ফের ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী আজ শনিবার ভোরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত আরেকটি স্থানে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ওই জায়গা থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছিল হুতি যোদ্ধারা।

শনিবার ভোরে হুতি টিভি চ্যানেল আল-মাসিরাহ দেশটির রাজধানী সানাকে লক্ষ্য করে অভিযান চালানোর সংবাদ প্রকাশের কয়েক মিনিট পর এ খবর সামনে আসে।

এপি বলছে, ইয়েমেনের রাজধানী সানায় অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

হামলার প্রথম দিনে গতকাল শুক্রবার ২৮টি স্থানে আঘাত হানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। ওই হামলায় লক্ষ্যবস্তু ছিল ৬০টিরও বেশি। পরে দ্বিতীয় দিনে এই হামলা চালানো হলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় দিনের হামলাটি মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে চালানো হয়েছে।

দুই কর্মকর্তা এপিকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি রাডার সাইটকে টার্গেট করেছে, যা এখনও সামুদ্রিক ট্র্যাফিকের জন্য হুমকি তৈরি করতে বদ্ধপরিকর।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, আমরা হুতিদের প্রতিক্রিয়া জানাবো, যদি তারা এই আপত্তিজনক আচরণ চালিয়ে যায়।’

আক্রমণ বন্ধ না হলে আপনি কি হুতিদের ওপর বোমা হামলা চালিয়ে যাবেন- এমন প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com