বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৬৭ বার

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

এর আগে গত ১৫ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সম্মেলনের কথা জানানো হয়।

ওইদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমদ মানসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রসমাজ এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এবং নতুন সেশনের কমিটি ঘোষণা করবেন।

এ ছাড়া বরেণ্য শিক্ষাবিদ, কেন্দ্রীয় ও জাতীয় নেতারা বক্তব্য রাখবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com