বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যাশা পিটার হাসের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো এগিয়ে নিতে ভবিষ্যতে একসাথে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক শেষে তিনি এমনটা জানান।

পিটার হাস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কিভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়েও কথা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা কিভাবে কাজ করব, তা নিয়েও কথা হয়েছে। যেমন- জলবায়ু পরিবর্তন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়ানো ও রোহিঙ্গা সঙ্কট। আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিতে ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com