বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

রমজানে টিসিবির কতটি পণ্য দেওয়া হবে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার

পবিত্র রমজান মাস পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহে কোনো প্রকার সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘টিসিবির মাধ্যমে আমরা রমজানে পাঁচটি পণ্য দেব। এখন দিচ্ছি তেল, চিনি, ডাল, চাল। সারাদেশে এক কোটি পরিবার এই চারটি পণ্য পাবে।’

তিনি বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষদের টিসিবির পণ্যের আওতায় আনতে চেষ্টা করব। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবির পণ্যের সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়। আমরা সাড়ে সাত হাজারের বেশি ডিলারের মাধ্যমে টিসিবির কর্মযজ্ঞ পরিচালনা করি। তা না হলে এটি সম্ভব হতো না। ’

প্রতিমন্ত্রী বলেন, যারা সৎভাবে ব্যবসা করবেন তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা থাকবে। তবে রমজান সামনে রেখে যারা কারসাজি বা পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদের ব্যাপারে কঠোর হতে সরকার একটুও পিছপা হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com