মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আমীর খসরুর শেষ ৪ মামলার জামিন শুনানি আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার

রাজধানীর পল্টন ও রমনা থানার নাশকতার অভিযোগে শেষ চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানি আজ রোববার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

আমীর খসরুর আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার সিএমএম আদালতে বিএনপি নেতা আমীর খসরুকে নাশকতার আট মামলায় গ্রেফতার দেখাতে এবং এসব মামলায় জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবীরা। এর মধ্যে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলা ৬০(১০)২৩, পল্টন থানার নাশকতার মামলা ০৭(১১)২৩, রমনা থানার নাশকতার মামলা ২৪(১০) ২৩ ও রমনা থানার নাশকতার মামলায় ২৫(১০)২৩ বিচারক জামিন মঞ্জুর করেন।

এরপর অন্য চারটি মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে থাকার কারণে বিচারক নথিপ্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য আজ রোববার দিন নির্ধারণ করেন।

এর আগে গত বুধবার রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। প্রথমে দু’টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর বাকি আট মামলায় তাকে গ্রেফতার দেখাতে এবং এসব মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে। গত ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com