শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নওগাঁয় তাপমাত্রা ৮.১ ডিগ্রি, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার

কুয়াশার দাপট কম থাকলেও মেঘলা আকাশ ও হাড়কাঁপানো শীতে ভোগান্তি পড়েছে উত্তরের জনপদ নওগাঁর মানুষরা। আজ সোমবার সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটাই এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গতকাল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সকাল থেকেই কুয়াশা কম থাকলেও আকাশ মেঘলা ছিল। সকাল সাড়ে ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

এমন দুর্যোগে আজ জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রবিবার বিকেলে সোমবার ছুটি ঘোষণার বিষয়টি জানিয়ে দেন।

তারা বলেন, ‘শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলার ১ হাজার ৩৬০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, গত দুইদিন থেকে দুপুরের পর একটু সূর্যের দেখা পাওয়া গেলেও উত্তাপ ছড়াতে পারছে না। ফলে বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হতে শুরু করে। দিনভর হিমেল বাতাস এবং সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বেড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বাড়ে সমানতালে।

এদিকে হাড়কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা। জীবিকার তাগিদে সকাল হলেই এসব মানুষ মোটা গরম কাপড় পড়ে কেউ সাইকেল নিয়ে আবার কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।

শহরের ডিগ্রি কলেজ মোড় এলাকায় কথা হয় রিকশাচালক মইবুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘যে পরিমান শীত পড়েছে এতে করে রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। ভাড়া না মারলে সংসার চলবে না।’

বালুডাঙ্গা বাসষ্ট্যন্ড এলাকার আরেক রিকশা চালক আব্দুল মতিন বলেন, ‘আজকে সকাল থেকেই কুয়াশা কম। তবে আকাশ পরিষ্কার না, আবার বাতাসও হচ্ছে। এই কারণে শীত বেশি লাগে। এত শীত হলে আমাদের মতো গরীব মানুষের সংসার চালানো সমস্যা হয়ে যাবে।’

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি হচ্ছে। এ রকম তাপমাত্রা আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com