শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বেকার ও অবৈধ প্রবাসীরাই বেশি কষ্টে আছেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৯৫ বার

করোনাভাইরাস সঙ্কটে প্রবাসে অবৈধ ও কর্মহীন বাংলাদেশিরা বেশি কষ্টে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, আর্থিক দূরস্থার কারণে নিউ ইয়র্কে বাংলাদেশীদের মৃত্যুহার বেশি বলে মনে করেন তিনি৷

প্রবাসে কতজন বাংলাদেশী করোনায় মারা গেছেন তার সঠিক সংখ্যা এখনো সরকারের কাছে নেই৷ এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে৷ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫ এপ্রিল এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, বিপদগ্রস্ত প্রবাসীদের দেশে ফেরত আনা হবে৷ এজন্য দূতাবাসগুলোর চাহিদা অনুযায়ী চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রাথমিকভাবে কুয়েত থেকে ৩১৬ জনকে ফেরত আনা হবে৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় কর্মরত ১৫০ জন কর্মী ও ২৬ জন শিক্ষার্থীকেও বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে দেশটিতে ফেরত পাঠানো হবে৷ তারা এখন বাংলাদেশে অবস্থান করছেন৷

প্রবাসে কতজন বাংলাদেশী করোনায় আক্রান্ত এবং কতজন মারা গেছেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই৷

ডয়চে ভেলেকে পররাষ্ট্রমন্ত্রী জানান, দূতাবাসগুলো তথ্য সংগ্রহের চেষ্টা করছে৷ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তাদের হাতে ৬০ জনের মতো মৃত্যুর তথ্ আছে৷ তবে বাংলাদেশের সংবাদমাধ্যম বিভিন্ন সূত্র থেকে পেয়ে এ পর্যন্ত এক শ’রও বেশি বাংলাদেশীর মৃত্যর খবর প্রকাশ করেছে৷ বাংলাদেশীরা যেসব দেশে মারা গেছেন, তার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ইটালি এবং কাতার৷ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেশি বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ ৪০ জনের বেশি হবে৷

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘প্রবাসীদের মধ্যে যারা ইরেগুলার অথবা চাকরিহীন, তারা সবচেয়ে বেশি কষ্টে আছে৷যেমন, সিঙ্গাপুরে যারা আমাদের রেগুলার জবে আছে তারা ফুল স্যালারি পাচ্ছেন৷ তারা ভালো আছেন৷ সৌদি আরব তিনমাস ভিসা এবং আকামা বাড়িয়ে দিয়েছে৷ তবে অনেকেই সঙ্কটে আছেন৷ খাবার সংকট, থাকার সংকট৷ আমরা দূতাবাসের মাধ্যমে তাদের জন্য অর্থ বরাদ্দ দিয়েছি৷ আর বিভিন্ন দেশকে সাহায্যের অনুরোধ করেছি৷”

নিউইয়র্কে বাংলাদেশীদের বেশিহারে মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওখানে যারা আছেন তাদের একটি অংশ থাকার জায়গার সঙ্কটে আছেন৷ গাদাগাদি করে থাকেন৷ তারা অস্বাস্থ্যকর পরিবেশে রবাস করেন৷ আর যা আয় করেন তা সব খরচ করে ফেলেন৷ হাতে কোনো টাকা পয়সা থাকে না৷ আবার তারা নিয়ম-কানুনও মানতে চান না৷ ডাক্তাররা বলেন, কিন্তু তারা সেটা কেয়ার করেন না৷”

পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, ‘‘আগামীতে যে প্রবাসীরা রেগুলার জবে আছেন তারাও সঙ্কটে পড়তে পারেন৷ তারা যেখানে কাজ করেন সেইসব প্রতিষ্ঠান টিকে না থাকলে তারা টিকেবেন কিভবে? বিশেষ করে অনেক বাংলাদেশী বিদেশে হোটেল-রোস্তোরাঁয় কাজ করেন৷ আবার তারা পর্যটন খাতেও কাজ করেন৷ এখন এগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে৷ সেখানে বাংলাদেশীদের রেগুলার জব থাকলেও তারা সঙ্কটে পড়বেন৷”

পরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন দূতাবাসের উদ্যোগে অর্থ সহায়তার বাইরেও প্রবাসীদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে৷ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে বিপদগ্রস্ত প্রবাসীদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তিনি৷ তিনি বলেন, ‘‘তারা যাতে দুবেলা খেতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি৷”

যে প্রবাসীরা করোনার কারণে চাকরিচ্যূত বা ছাঁটাই হবেন তাদেরও আর্থিক সহায়তার উদ্যোগও নেয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান৷ যাদের দেশে ফিরিয়ে আনা হবে, তাদের পুনর্বাসনের জন্য ব্যাংক লোনসহ আরো বিশেষ উদ্যোগের পরিকল্পনাও রয়েছে সরকারের৷

পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো অত গুরুতর নয়৷ করোনা-সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা সারা বিশ্বের সঙ্কট৷ সবাই সবাইকে সহযোগিতা না করলে সঙ্কট মোকাবেলা কঠিন হবে৷”
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com