বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা একদিনে ২০০০ ছাড়িয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৭৮ বার

যুক্তরাষ্ট্রে এক দিনে দুই হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। বিশ্বে আর কোথাও একদিনে এতো মানুষের করোনাভাইরাসে মৃত্যু হয়নি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, যে গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ২,১০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনভাইরাস সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর দেশ হিসাবে যুক্তরাষ্ট্র শিগগিরই ইতালিকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে হোয়াইট হাউস কোভিড-১৯ টাস্কফোর্সের বিশেষজ্ঞরা বলছেন যে, এই প্রাদুর্ভাবটি পুরো যুক্তরাষ্ট্র জুড়েই শুরু হয়েছে।

ডা. ডেবোরাহ বার্কস বলেছেন যে, এই প্রাদুর্ভাব স্থিতিশীল হতে পারে এমন ইতিবাচক ইঙ্গিত দেখা দিয়েছিল।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো আক্রান্তের হিসেবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, তিনি আশা করছেন যে, যুক্তরাষ্ট্র্রে এক লাখ মানুষের প্রাণহানির যে প্রাথমিক অনুমান করা হচ্ছিল। তার চেয়ে কম মানুষ মারা যাবে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com