বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দুপুরে বিএনপির কালো পতাকা মিছিল

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার

ডামি প্রহসন নির্বাচনে অবৈধ সংসদ বাতিল নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় একদফা দাবিতে যুগপৎভাবে সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে দেশের মহানগর ও থানায় থানায় এ কর্মসূচি পালন করবে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল শুরু হবে বেলা ২টায়।

ঢাকা মহানগর উত্তর-মিরপুর-১২ (বাসষ্ট্যান্ড) ও উত্তরা-১২নং সেক্টর (কবরস্থানের পাশে) থেকে মিছিল বের করবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ডক্টর আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বাড্ডা লিংক রোড, পীরজঙ্গী মাজার, নিউ মার্কেট, দয়াগঞ্জ, যাত্রাবাড়ীতে কালো পতাকা মিছিল করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া যুগপৎ সঙ্গীদের মধ্যে গণতন্ত্র মঞ্চ দুপুর ৩টা ৩০ মিনিট জাতীয় প্রেসক্লাব, ১২ দলীয় জোট দুপুর ৩টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক ও জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাব, গণ ফোরাম ও পিপলস পার্টি দুপুর ৩টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক, এলডিপি বেলা ১১টায় পল্টন মোড় থেকে এবং গণ অধিকার পরিষদ-নুরুল হক নুর দুপুর ৩টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য বেলা ১১টা ৩০ মিনিট তোপখানা রোড মেহরাব প্লাজা সামনে থেকে ও বাংলাদেশ লেবার পার্টি বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে, এবি পার্টি দুপুর ৩টায় মিনিট বিজয় নগর দলীয় অফিস থেকে মিছিল বের করবে।

এর আগে চলতি বছরের গত ২৬ ও ২৭ জানুয়ারি নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেয়ার দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com