শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জর্ডানে হামলা: জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জর্ডানে মার্কিন বাহিনীর ওপর মারাত্মক ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না বলেও তিনি জোর দিয়ে বলেছেন।

বাইডেন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। আজ বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের প্রয়োজন।’

গত রবিবার জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে সিরিয়া ও ইরাক সীমান্ত সংলগ্ন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়। গত বছর অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বহু হামলা হলেও এটিই প্রথম প্রাণঘাতী হামলা ছিল।

বিবিসি জানায়, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দায় স্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হামলার ঘটনার পরপরই ইরানকে এর জন্য দোষারোপ করেছিলেন। এরপরই ইরানে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য তার ওপর রাজনৈতিক চাপ বেড়েছে।

তবে বাইডেন প্রশাসন এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। আর এখন প্রেসিডেন্ট বাইডেন ওই হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন। তবে যুক্তরাষ্ট্র কীভাবে এর জবাব দিতে পারে সে সম্পর্কে বাইডেন বিস্তারিত কিছু বলেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com