বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ ভাই নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল-আরোহী দু’ভাই নিহত হয়েছে।

বুধবার গভীর রাতে দৌলতদিয়া-রাজবাড়ী মহাসড়কের মোকবুলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩৪) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।

জানা গেছে, বৃহস্পতিবার তাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা। মেজ ভাইয়ের শুক্রবার বিয়ে আর ছোটজনের শনিবার। দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে বড় ভাই মনিরুল ছোট আরেক ভাইকে সাথে নিয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি রাজবাড়ী সদরের কতমতলী গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক মনিরুল ঘটনাস্থলেই নিহত হন। আহত সাইফুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ চালক ও হেলপার বিহীন ঘাতক ট্রাকটি এবং পরে হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com