শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তবে তার ‍মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সঙ্ঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারা সুবাস’-এর বিশেষ প্রদর্শনী ছিল। এতে যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল (৫৫)।

আহমেদ রুবেল একজন থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি তার কর্মজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে তিনি বাণিজ্যিক সিনেমাসহ মোট ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর তিনি চলচ্চিত্র শিল্প ছেড়ে টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন এবং সফল হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com