শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নির্বাচনের ২ দিন পর ১৩ মামলায় জামিন ইমরান খানের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ বার

নির্বাচন হয়ে যাওয়ার দু’দিন পরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত বছর ৯ই মে দাঙ্গার সঙ্গে সংশ্লিষ্ট ১৩ মামলায় জামিন দিয়েছে রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতা শাহ মেহমুদ কুরেশিকে জামিন দিয়েছে ১৩ মামলায়। ইমরান খানকে সেনাবাহিনীর সদর দপ্তরে এবং সেনা মিউজিয়ামে হামলার মামলায় জামিন দিয়েছে আদালত। সঙ্গে সঙ্গে ১২টি মামলায় তাকে এক লাখ রুপির বন্ড দিতে বলা হয়েছে। সন্ত্রাস বিরোধী বিচারক মালিক এজাজ আসিফ জামিন আবেদনের শুনানি করেন। আদালত তার রায়ে বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করে রাখার কোনো যৌক্তিকতা নেই। ৯ই মের ওই মামলায় সবাই জামিনে আছেন। এই মামলায় ইমরান খান ও কুরেশিকে অভিযুক্ত করা হয় ৬ই ফেব্রুয়ারি। শনিবার জামিন আবেদনের সময় তাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় ইমরান খান বিচারকের কাছে বলেন, ৯ই মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।

৯ই মের সহিংসতায় বেশ কয়েকটি মামলা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। তাকে জামিন দেয়ার নির্দেশ দিলেও তিনি এখনই জামিনে বের হতে পারবেন কিনা তা পরিষ্কার নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com