বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

অস্থায়ীভাবে সরানো হচ্ছে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ বার

বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট শিগগিরই ইয়াঙ্গুনে অস্থায়ী ভিত্তিতে স্থানান্তর করা হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানান, ‘ইতোমধ্যেই মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। প্রক্রিয়া চলছে।’

সিত্তেতে অবস্থিত অন্যান্য বিদেশী মিশনগুলোও নিরাপত্তার কারণে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার বলেছেন, দুই দেশের আলোচনার পর বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্র : ইউএনবি

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com