বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গৌরনদীতে হাত বোমা বিস্ফোরণে এসআইসহ আহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার

বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে হাত বোমা উদ্ধারের সময় বিস্ফোরণের ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল, কনস্টেবল মিজান ও বাড়ির মালিক মাসুদ হাওলাদার।

ওসি বলেন, ‘মাসুদ হাওলাদার নামে এক যুবক মা-বাবা মারা যাওয়ার পর একাই ওই বাড়িতে থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। সকালে বাথরুম তালাবদ্ধ পেয়ে দরজা ভেঙে বালতিতে বোমা দেখতে পান মালিক মাসুদ হাওলাদার। এরপর পুলিশে খবর দেন তিনি।’

তিনি আরো বলেন, ‘পরে এসআই কামাল কনস্টেবল মিজানকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় বোমা উদ্ধার করতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয় এবং এতে এসআইসহ তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী বিষয়ে জানানো হবে বলেও জানান ওসি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com