বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কারাগারে থেকে ৬ কেজি ওজন কমেছে মির্জা ফখরুলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার

সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকা অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয় কেজি ওজন কমে গেছে। এ ছাড়া শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় আজ শনিবার বিকেলে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা প্রসঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘কারাবন্দী অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ছয় কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। উনি স্পেশালাইজড হাসপাতালের গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিনের শরণাপন্ন হন। তিনি বিএনপি মহাসচিবকে দেখেছেন, প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘এখন উনার (ফখরুল) শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে উনার চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার পরীক্ষার জন্য ওই হাসপাতালে উনাকে আবার যেতে হবে।’

তবে, দলীয় সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী শিগগির উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে তারা চিকিৎসা নিতে পারেন বলে জানা গেছে।

এদিকে, আজ বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গত ২৮ অক্টোবর গু মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তাদেরে গুলশানের একটি বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com